আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার পর প্রথম ক্লাব ম্যাচেই অসাধারণ ছন্দে ফিরেছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। এর আগে মাত্র চার দিন আগে আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের শেষ ম্যাচে বেনিনের বিপক্ষে এক গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন ১২৬ গোল করা এই ফরোয়ার্ড। বুয়েনস এইরেসের ম্যাচটিতে জোড়া অ্যাসিস্টের সঙ্গে একটি গোল করেছিলেন আর্জেন্টিনার হয়ে ১২৬ গোল করা এই ফরোয়ার্ড। গর্ডনের প্রথম গোল, বার্সেলোনার টানা অষ্টম জয়।
মায়ামির এই ম্যাচে জয়ের নায়ক ছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজও। ম্যাচের তৃতীয় মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে দলকে প্রথম এগিয়ে নেন তিনি। এরপর ৩৯ মিনিটে সুয়ারেজ নিজের দ্বিতীয় গোলটি করেন। এই দুটি গোলের ক্ষেত্রেই সহায়তা করেন জার্মান বেরতেরামে। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে বাঁ পায়ের শটে ব্যবধান ৩-০ করেন মেসি। ম্যাচের ৬০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের তিন খেলোয়াড়কে অনায়াসে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি সম্পন্ন করেন তিনি। এবারের মেজর লিগ সকারে এটি মেসির ২৩তম গোল। তার এমন পারফরম্যান্সে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি, যা দীর্ঘ সময় পর দলটির জয়ের ধারায় ফেরা নিশ্চিত করেছে। এর আগের ১১টি লিগ ম্যাচে মায়ামির জয় ছিল মাত্র একটি।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। এখন পর্যন্ত ২৮ ম্যাচে ১৩ জয়, ৫ হার ও ১০ ড্রয়ে তাদের মোট সংগ্রহ ৪৯ পয়েন্ট। অন্যদিকে, ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে ন্যাশভিল। জয় দিয়ে আবারও প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থানের জানান দিল মায়ামি।
Leave a Reply