বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

দেশে ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ জনের দ্বারপ্রান্তে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪০ সময় দেখুন

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন প্রাণ হারিয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত এই রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৯ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন রোগী। এর ফলে এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৯৭ হাজার ৮২ জনে পৌঁছেছে। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও চারজন মারা গেছেন। শনিবার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, মৃতের তালিকায় নারীদের হার ৫১ দশমিক ৯ শতাংশ এবং পুরুষদের হার ৪৮ দশমিক ১ শতাংশ। বছরের প্রথম দুই মাসে দুজনের মৃত্যুর পর মার্চ ও এপ্রিল ছিল মৃত্যুহীন। মে মাসে একজনের মৃত্যুর পর জুন মাসে ১৩ জন, জুলাই মাসে ৩৬ জন এবং আগস্ট মাসে ৪৩ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরে প্রাণহানি বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে। এছাড়া চলতি অক্টোবর মাসে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর