রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শেরপুরে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ ফুটবল ম্যাচ, ২-১ গোলে জয়ী বিবাহিত দল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৫ সময় দেখুন

মোঃ রেজাউল করিম, শেরপুর উপজেলা প্রতিনিধি (বগুড়া), ০৩ অক্টোবর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বগুড়ার শেরপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘বিবাহিত বনাম অবিবাহিত’ প্রীতি ফুটবল ম্যাচ। ফুলতলা একতা যুব ক্লাবের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিল প্রীতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভা।শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় জমজমাট এ ফুটবল ম্যাচ। রোমাঞ্চকর লড়াইয়ে অবিবাহিত দলকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয় বিবাহিত দল।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংশ্লিষ্টদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ব্যতিক্রমী এ ম্যাচটি উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক কানাইকান্দর উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন।

অনুষ্ঠানে শাহবন্দেগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে এবং সাবেক গ্রাম সরকার আবু সামার সহ-সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান লিটন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহবন্দেগী ইউনিয়নের সহকারী কোষাধ্যক্ষ শামীম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান মিজান।

পুরো ম্যাচটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন শেরপুর উপজেলা বন্দর কমিটির সহ-সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন আলাল, শেরপুর উপজেলা মোটরচালক দলের আহ্বায়ক এস এম শাহাদাৎ হোসেন এবং ফুলতলা একতা যুব ক্লাবের প্রচার সম্পাদক মেহেদী হাসান সাগর।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফুলতলা একতা যুব ক্লাবের উপদেষ্টা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর