মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে ভোটার হতে এসে রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৮ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভোটার নিবন্ধনের জন্য পীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে আসা এক যুবককে রোহিঙ্গা সন্দেহে আটক করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জানা যায়, ওই যুবকের বাড়ি কক্সবাজারের টেকনাফ এলাকায়। ভোটার নিবন্ধনের সময় তাঁর দেওয়া তথ্য ও বক্তব্যে অসঙ্গতি দেখা দিলে সংশ্লিষ্টদের সন্দেহ হয়। পরে তাঁকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

তবে, আটককৃত যুবক সত্যিই রোহিঙ্গা কি না, তাঁর প্রকৃত পরিচয় ও বাংলাদেশের নাগরিকত্ব-এসব এখনো তদন্তাধীন। তিনি কীভাবে পীরগঞ্জে এলেন এবং ভোটার হওয়ার আবেদনের পেছনে কারও সহযোগিতা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১ নং পাঁচগাছি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোজাফফরপুর গ্রামের মো. আশরাফুল ইসলাম এর এনআইডি ও বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে পীরগঞ্জে ভোটার হতে গিয়ে এক রোহিঙ্গা যুবক ধরা পড়েছে নির্বাচন অফিসে। এতে আশরাফুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ১ মাস আগে আমার ছেলে রুপম ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয় পীরগঞ্জ নির্বাচন অফিসে এবং রুপম ভোটার আইডি কার্ডও পেয়েছে। ওই কাগজপত্র বা তার ফটোকপি ওই ছেলে কেমনে সংগ্রহ করছে তা আশরাফুল এবং তার ছেলে জানেনা এবং এর সাথে জড়িত নয়। ওই রোহিঙ্গা যুবক আশরাফুল ইসলামকে পিতা দেখিয়ে ভোটার হতে চেয়েছিল,কিন্তু তার এই জালিয়াতি খেলা ধরা পড়ে যায়। কাগজগুলো নির্বাচন অফিস থেকে কিভাবে গেলো ওই ছেলের নিকট এটাই প্রশ্ন থেকে যায়? এর সুষ্ঠু তদন্ত করে দেখা উচিৎ যে নির্বাচন অফিসের কেউ এর সাথে জড়িত আছে কিনা?নাকি আরো কেউ এর সাথে জড়িত আছে? তা খতিয়ে দেখা জরুরি।

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১২ লাখের বেশি রোহিঙ্গার স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর