শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, ক্ষয়ক্ষতি আড়াই লাখ টাকা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৫ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে লেবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন আকনের গোয়ালঘর ও সংলগ্ন কবুতরের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে লেবুখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে হঠাৎ তুহিন আকনের গোয়ালঘর ও সংলগ্ন কবুতরের বাসায় আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আগুনে গোয়ালঘর, কবুতরের বাসা ও সেখানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

লেবুখালী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তুহিন আকন বলেন, আমরা কোনো দিন প্রতিহিংসার রাজনীতি করিনি, কারও কোনো দিন ক্ষতি করিনি। কিন্তু আজ আমার পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর