শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সাত মাসে জ্বালানির দাম তিনবার বাড়ানোর মাধ্যমে সরকার দায়িত্বহীনতা ও দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে : মজিবুর রহমান মঞ্জু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ সময় দেখুন

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের দলীয় কার্যালয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সাত মাসে জ্বালানির দাম তিনবার বাড়ানোর মাধ্যমে সরকার দায়িত্বহীনতা ও দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে দেশের সব কর্মক্ষেত্রসহ জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এর আগে জ্বালানি সংকট তৈরি করে সরকার তেলের দাম বাড়ানোর জন্য কৌশলগত ব্যবস্থা নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় সরকারকে ১০টি বিকল্প পরিকল্পনাসহ নিজেদের ভুল শুধরে সবার সঙ্গে আলোচনা করে সংকট নিরসনের আহ্বান জানান আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর