শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সাধারণ মানুষের ভালবাসার চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক প্রামাণিক মণি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ সময় দেখুন

আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৪ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১৫ নং কাবিলপুর ইউনিয়নের জামিরবাড়ি গ্রামের সম্ভান্ত পরিবারের সন্তান এনামুল হক প্রামাণিক মণি। নিভৃত পল্লীতে শৈশব ও কৈশোর কাটলেও তাঁর লেখাপড়া ও পেশাগত প্রতিষ্ঠা ঢাকা শহরে। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার এনামুল হক বিচক্ষণ ও মেধাবী। এলাকায় দানশীল ও সমাজসেবক হিসেবে তাঁর ব্যাপক সুনাম রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ১৫ নং কাবিলপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন। ইতোমধ্যেই বিলবোর্ড ফেস্টুনে গোটা ইউনিয়নে ব্যাপক প্রচারণা শুরু করেছেন তিনি। গত ২১ সেপ্টেম্বর,সোমবার গাঙজোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সুধী সমাবেশের আয়োজনে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

ইঞ্জিনিয়ার মো. এনামুল হক প্রামাণিক মণি’র ঢাকায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দেশে ইলেক্ট্রনিক সামগ্রীর এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসা রয়েছে। সম্প্রতি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, জামিরবাড়ি সহ পার্শ্ববর্তী আটটি অবহেলিত গ্রামে উন্নয়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠি এবারে এনামুল হককেই ইউপি চেয়ারম্যান নির্বাচিত করার জন্য একাত্মতা ঘোষণা করেছেন। এ ছাড়াও আশেপাশের গ্রামগুলি থেকেও অনুরুপ সমর্থন রয়েছে বলে জানালেন এলাকাবাসী।

পিতা মো.আয়নাল হক প্রামাণিক ও মাতা মোছা.আমেলা বেগমের ৬ সন্তানের মধ্যে পঞ্চম এনামুল হক, ব্যক্তি জীবনে তিনি তিন সন্তানের জনক। প্রথম কন্যা মোছা. সাবিনা ইয়াসমিন টুম্পা অস্টম শ্রেণী, দ্বিতীয় পুত্র মো. জিসান প্রামাণিক প্রথম শ্রেণী, তৃতীয় কন্যা ঈশিকা মনি। স্ত্রী মোছা. জান্নাতি বেগম গৃহীনি। এক স্বাক্ষাৎকারে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক প্রামাণিক মণি এ প্রতিবেদককে জানান, ” এটা আমার জীবনের প্রথম নির্বাচন, গ্রামের খেঁটে খাওয়া মানুষের জন্য নতুন কিছু করতে চাই। কাবিলপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন আমার দীর্ঘদিনের,এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে বিশ্বাসী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর