শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

দুবাইয়ের উপ-শাসক পরিবারের সদস্য শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক ও সমবেদনা 

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ সময় দেখুন

ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দুবাইয়ের উপ-শাসক পরিবারের সদস্য শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেইজে তিনি এ শোক জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘হিজ হাইনেস শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুর খবর জেনে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘মহান আল্লাহ যেন তাঁর অসীম রহমতে মরহুমকে আশীর্বাদ করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।’

উল্লেখ্য, শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উপ-শাসক পরিবারের সদস্য ও দুবাই পুলিশের উপ-চেয়ারম্যান ছিলেন। সেই সাথে তিনি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই। তার মৃত্যুতে সোমবার থেকেই দুবাইয়ে ১০ দিনের সরকারি শোক পালন করা হবে। এ সময় পুরো আমিরাতে পতাকা অর্ধনমিত রাখা হবে। দুবাই মিডিয়া অফিসও বিষয়টি নিশ্চিত করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর