সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু : নতুন করে আক্রান্ত এক হাজার ২০ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ সময় দেখুন

হেলথ ডেস্ক, ১৯ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নিশ্চিত হামে একজন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে চারজনের। একই সময়ে নতুন করে এক হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল এক হাজার ৫৩ জনে। এদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে এক লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এক লাখ ৫৭ হাজার ৫৫৬ রোগী। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৫১ হাজার ৩৯৫ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর