শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

পটুয়াখালীর দুমকিতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ -২০২৬ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৭ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে মাদকদ্রব্য ত্যাগ করি কিশোর কিশোর গ্যাং নির্মূল করি সুস্থ সফল জীবন গড়ি। এই স্লোগান নিয়ে থানা পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টা ৩০ মিনিট সময় উপজেলার নাসিমা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকবিরোধী সচেতনতা বাড়াতে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সাদা দল.পয়েন্ট ২০ ও লাল দল পয়েন্ট ২২
অংশ নেয় এবং জমজমাট পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে দুই টিমের মধ্যে বাছাই করে তিনজনকে জেলা পর্যায়ে পাঠানো হবে

এ সময় দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সলিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল আলম মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল আলম হাওলাদার, প্রেসক্লাব দুমকির সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান, দুমকি একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার, এনকে আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। স্থানীয়দের উপস্থিতিতে প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর