বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

বিশ্বকাপে ভারতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্তে তৎকালীন উপদেষ্টা আসিফ নজরুলের একক সিদ্ধান্তের ভূমিকা ছিল : বিশেষ তদন্ত কমিটি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ সময় দেখুন

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে গঠিত বিশেষ তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্তে তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের একক সিদ্ধান্তের ভূমিকা ছিল।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত মার্চে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম ওলি উল্যার নেতৃত্বে গঠিত কমিটির অন্য দুই সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক জাতীয় অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

মঙ্গলবার কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বাংলাদেশ দলের সফর বাতিলের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের কোনো যৌথ সিদ্ধান্ত ছিল না। নিরাপত্তাঝুঁকির কারণ দেখিয়ে স্বাধীন কোনো পর্যবেক্ষণ ছাড়াই সফর স্থগিতের প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে আসিফ নজরুলের সিদ্ধান্তের পর বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে পাঠানো হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দল না পাঠানোর সিদ্ধান্তটি সরকারের সর্বোচ্চ পর্যায় বা বিসিবির পরিচালনা পর্ষদের যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া হয়নি। বরং তৎকালীন ক্রীড়া উপদেষ্টার একক ও এককেন্দ্রিক সিদ্ধান্তের কারণেই সফরটি স্থগিত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর