শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকীতে ডেঙ্গুর প্রকোপ: চিকিৎসায় মিলছে স্বস্তি, বাড়ি ফিরেছেন ১১ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৩ সেপ্টেম্বর ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও দ্রুত চিকিৎসাসেবা পেয়ে সুস্থ হয়ে উঠছেন রোগীরা। দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ইতোমধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং বর্তমানে ৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ ​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, জ্বর, তীব্র শরীর ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে আসা রোগীদের ডেঙ্গু পরীক্ষা করানো হচ্ছে। শনাক্তের পরপরই দ্রুত চিকিৎসা শুরু করায় রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। হাসপাতালে ভর্তি থাকা রোগী মো. আ. রশিদের স্বজন লিটন জানান, শুরুতে পরিবারে কিছুটা আতঙ্ক তৈরি হলেও হাসপাতালের চিকিৎসায় রোগী এখন অনেকটাই ভালো।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএস) মীর শহিদুল ইসলাম শাহীন জানান, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গু শনাক্তকরণ কিট ও প্রয়োজনীয় ওষুধের মজুত রয়েছে। চিকিৎসাসেবা নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

​এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল চিকিৎসার ওপর নির্ভর না করে পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন। বিশেষ করে বর্ষার এ সময়ে বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বরের লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর