রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১২৬ সময় দেখুন

ঢাকা, ২৪ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় এসব এলএনজি কেনা হবে।

আজ সোমবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ১৩–১৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ (মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) এলএনজির দাম পড়বে ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলার।

অন্যদিকে যুক্তরাজ্যের টোটাল এনার্জি থেকে ২৩–২৪ সেপ্টেম্বর সময়ে আরও এক কার্গো এলএনজি কেনা হবে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ২৫ মার্কিন ডলার।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এলএনজি কেনার প্রস্তাবসহ মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর