মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

পটুয়াখালী সদরে নামাজের সেজদায় মৃত্যুবরণ করলেন হাফেজ আতাউল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪৪ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৭ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নে ফজরের সুন্নত নামাজ আদায়রত অবস্থায় সেজদায় গিয়ে মৃত্যুবরণ করেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ। সোমবার ভোরে শ্রীরামপুর বাজার মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় মুসল্লিরা জানান, ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যান হাফেজ আতাউল্লাহ। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি সেজদা থেকে না ওঠায় মুসল্লিরা কাছে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।

হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ দুমকী উপজেলার মাওলানা আব্দুস সালামের একমাত্র ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর শান্ত স্বভাব, নম্র আচরণ ও ধর্মীয় অনুশীলনের কারণে স্থানীয়দের কাছে তিনি অত্যন্ত পরিচিত ও প্রিয় ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এমন মৃত্যুতে পরিবার, স্বজন, মুসল্লি ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানাজা শেষে হাফেজ মুহাম্মদ আতাউল্লাহকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর