বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

লক্ষ্মীপুরে আলোচনার শীর্ষে কমলনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদা চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৩ সময় দেখুন

মোঃ নূরুল ইসলাম-কমলনগর উপজেলা প্রতিনিধি (লক্ষীপুর), ১১ আগষ্ট ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। হাট-বাজার, চা-দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন একটাই আলোচনা—কে হচ্ছেন আগামী দিনের উপজেলা অভিভাবক? তবে প্রচার-প্রচারণা, জনসংযোগ এবং জনপ্রিয়তার দৌড়ে বর্তমানে আলোচনার শীর্ষস্থানে রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদা চৌধুরী।

​এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুখে-দুঃখে মানুষের পাশে থাকা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে নুরুল হুদা চৌধুরী সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন। তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ—সব বয়সী মানুষের মাঝেই তার গ্রহণযোগ্যতা লক্ষ্য করা যাচ্ছে।

​স্থানীয় ভোটাররা জানান, সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় এগিয়ে আসেন নুরুল হুদা চৌধুরী। কমলনগর উপজেলার সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং মেহনতী মানুষের অধিকার আদায়ে তার দূরদর্শী নেতৃত্বের ওপর ভরসা রাখছেন এলাকার জনগণ।

​নিজের প্রার্থিতা ও অঙ্গীকার নিয়ে নুরুল হুদা চৌধুরী বলেন, ​”আমি অবহেলিত কমলনগরের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করার মানসিকতা নিয়ে মাঠে নেমেছি। কমলনগরকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। উপজেলাবাসী যদি ভালোবাসার প্রতিদান হিসেবে আমাকে সুযোগ দেয়, তবে আমি তাদের মন জয় করে ট্রাস্ট ও ভালোবাসার মর্যাদা রক্ষা করব।”

​প্রতিদিনই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক এবং পথসভা চালিয়ে যাচ্ছেন নুরুল হুদা চৌধুরী। স্থানীয় সচেতন মহলের মতে, বজায় থাকা এই গণজোয়ার শেষ পর্যন্ত ভোটের মাঠে বজায় থাকলে আগামী উপজেলা নির্বাচনে নুরুল হুদা চৌধুরী বড় চমক দেখাতে পারেন এবং তিনি আরো বলেন কমলনগর উপজেলার মানুষ গুলো নদী কবলিত এলাকার হওয়ায় তাদের মনে অনেক আশা থাকে আমি তাদের আশার সাথে একমত হয়ে কাজ করার চেষ্টা অব্যাহত রাখবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর