শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সাভারে ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩২ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ৩০ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার সাভারে বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক নারী পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ঢাকা জেলা পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ২৯ জুলাই ২০২৬ রাত প্রায় ৯টার দিকে সাভার মডেল থানার রাজাবাড়ী গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মোছাঃ রুমি আক্তার (৩১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি রংপুর জেলার কাউনিয়া উপজেলার সাব্দী গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে সাভারের রাজাবাড়ী গেন্ডা এলাকায় মাহবুবুর রহমান শিশিরের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এ সময় তার কাছ থেকে ৪ (চার) কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর