সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু : শনাক্ত ১ হাজার ১৬০ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২১ সময় দেখুন

হেলথ ডেস্ক, ২৬ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৮২০ জনে পৌঁছেছে। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি–বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে নতুন করে আরও ১ হাজার ১৬০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে দেশে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের বিস্তার ঠেকাতে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

হাম প্রতিরোধে শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা গ্রহণ নিশ্চিত করতে এবং জ্বর, শরীরে র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর