শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু : শনাক্ত হয়েছে ৭৮ জন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২৮ সময় দেখুন

হেলথ ডেস্ক, ২৫ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হাম উপসর্গে প্রাণহানি বেড়ে ৮১৬ জনে দাঁড়িয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাম ও উপসর্গের রোগী ৬৯১ জন জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের শরীরে। এ নিয়ে মোট হাম আক্রান্ত ১৫ হাজার ২৭২ জন। আর হামের উপসর্গ পাওয়া গেছে ৬১৩ জনের শরীরে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর