সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধান বিচারপতির গভীর শোক প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪১ সময় দেখুন

ঢাকা, ১২ জুলাই ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি তাঁর নিজের এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজ ১২ জুলাই ভোর ৪ টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর