রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু : মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৪৬ সময় দেখুন

ঢাকা, ২৬ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭০২ জনে। আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও সন্দেহজনক হাম রোগে ৪ শিশু মারা গেছে। একই সময়ে ৮৬৯ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১০৭ জন নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৩ জনে দাঁড়িয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর