সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু : উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ৮৮৭ জন শিশু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪০ সময় দেখুন

ঢাকা, ২০ জুন ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সারাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ৮৮৭ জন শিশু।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৮০৭ জন। গত ১৫ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন ৯১ হাজার ৭৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৯৪৯ জন।

গত ১৫ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ হাজার ৯০২ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭১ হাজার ৯৭০ জন।

গত ১৫ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে ৫৮৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর