বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী স্কুলের মেঝেতেই ঘুমালেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ জুন, ২০১৯
  • ৪৯০ সময় দেখুন

মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। এই প্রবাদটিকে সত্যি করতে বিশেষ কর্মসূচি হাতে নিলেন ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। ওই রাজ্যের ইয়াদ্গিরি জেলার চন্দ্রাকি গ্রামের একটি সরকারি স্কুলে রাত্রিযাপন করলেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। এই কর্মসূচির নাম দিয়েছেন ‘ভিলেজ স্টে প্রগ্রাম’। এই গ্রামে থাকা কর্মসূচীর প্রধান উদ্দেশ্যই হচ্ছে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করা।

তিনি জানিয়েছেন, সংবাদ মাধ্যমের সৌজন্যে তিনি জানতে পেরেছিলেন চন্দ্রাকি গ্রামে উন্নয়ন ঠিকমত হয়নি। তারপরে নিজে খোঁজ নিয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখেই নিজে ওই গ্রামে থাকার পরিকল্পনা করেছেন। যদিও আগে রাজ্য প্রশাসনিক কর্মকর্তারা পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছেন। খুব সাধারণ মানূষের মতোই ওই গ্রামে গিয়েছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী।

চন্দ্রাকি গ্রামে পৌঁছেই যাবতীয় সমস্যার দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে কেন্দ্রের ক্ষমতানসীন দল বিজেপির পক্ষ থেকে বিষয়টিকে লোক দেখানো বলে ব্যাঙ্গ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর