শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

আশুলিয়ায় চাঞ্চল্যকর অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৮ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০১ মে ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার আশুলিয়া থানার চাঞ্চল্যকর অপহরণ পূর্বক ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ অনিক নোমান (২২) কে গ্রেফতার করেছে র‍্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্প, সাভার, ঢাকার একটি আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে আশুলিয়ার ডেন্ডাবর বাজার এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণ করা হয়। পরে অভিযুক্ত অনিক নোমান তার সহযোগীদের সহায়তায় ভিকটিমকে কক্সবাজারে নিয়ে যায় এবং একটি হোটেলে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ উঠে।

ভিকটিমের মা রিপা বেগম আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং প্রধান আসামিকে গ্রেফতারে তৎপরতা চালায়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিটে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা মোঃ অনিক নোমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর