সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

আশুলিয়ার বাইপাইলে অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ এক নারী যাত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪, সিপিসি-২

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১২৭ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ৩০ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): র‌্যাব জানায়, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে র‌্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ১০ মিনিটে র‌্যাব-৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল আশুলিয়ার বাইপাইল এলাকায় ঢাকা-নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ব্রিজ সংলগ্ন উত্তর পাশে ছবেদ আলী মার্কেটের সামনে চেকপোস্ট ডিউটি পরিচালনা করে।

এসময় বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশীকালে “সোনার তরী পরিবহন” নামীয় যাত্রীবাহী বাসে থাকা নাসিমা (৬২) নামে এক নারী যাত্রীর পরিহিত বোরখার নিচে শরীরের সামনের অংশে পেটের সঙ্গে স্কচটেপ দিয়ে সুকৌশলে বাঁধা অবস্থায় ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাসিমা (৬২), স্বামী-মোঃ ইয়াছিন আলী, পিতা-মৃত নূর মোহাম্মদ, সাং-চান্দুরীয়া, থানা-তানোর, জেলা-রাজশাহী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা রাজশাহী থেকে কম দামে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে অধিক দামে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর