সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সাভারে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩১ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৬ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার সাভারে পৃথক পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে এসব গ্রেফতার করা হয়।

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে প্রথম অভিযানে শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন গেন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ রিপন মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

অপরদিকে একইদিন রাত ১০টা ৪৫ মিনিটে ডিবির আরেকটি টিম দক্ষিণ শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ আঃ জলিল (৬৫) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্যও ১৫ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর