শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

জেলার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে মাদক ও ছিনতাই চক্রের ৯ সদস্য গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৫ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৩ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার ডিবি (উত্তর) বিশেষ অভিযান চালিয়ে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৮ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

ডিবি সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে মোট ৮০০ পুড়িয়া হেরোইন, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ২২ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটে সাভার থানার ফুলবাড়িয়া স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে ৬০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

একই দিনে আশুলিয়া থানার পল্লী বিদ্যুৎ এলাকায় পৃথক অভিযানে আরও ২ জনকে ২০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
পরবর্তীতে ২৩ এপ্রিল ভোররাতে সাভারের পোড়াবাড়ি বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, ২২ এপ্রিল রাতে সাভারের ওয়াবদা রোড এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ আরেকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

একই রাতে সাভার ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মাদক ও অন্যান্য অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে ১ নম্বর আসামীর বিরুদ্ধে ৯টি এবং ৯ নম্বর আসামীর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর