বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

স্বামীর সাথে এবার সংরক্ষিত নারী আসনে সংসদে যাচ্ছেন স্ত্রী শিরীন সুলতানা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৭৯ সময় দেখুন

ঢাকা, ২০ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির। এবার একই সংসদে যাচ্ছেন তার স্ত্রী মহিলা দলের সাবেক সেক্রেটারি শিরীন সুলতানাও। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৩৬ জনের তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেই তালিকায় শিরীন সুলতানা নাম উল্লেখ করা হয়।

এর আগে শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর