মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৪ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২০ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে গত ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ১৫ মিনিটে আশুলিয়া থানার বেরন মোল্লা বাজার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ হাই ফকিরসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
এসময় আহসান হাবীব ওরফে হাসান (৩১) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি আশুলিয়া থানার বেরন মানিকগঞ্জপাড়া এলাকার বাসিন্দা। আটককৃত ব্যক্তির কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর