শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

বিশেষ অভিযানে সাভার ও আশুলিয়ায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮০ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৩ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক তিনটি অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১১টা ৩০ মিনিটে সাভার মডেল থানার নামাবাজার এলাকা থেকে মোঃ মোজাম্মেল হোসেন সাইফুল (২২) কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
দ্বিতীয় অভিযানে একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে সাভার মডেল থানার বেলমা এলাকা থেকে বশির আহম্মদ (৪২) কে ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার ৬০০ টাকা।

অপরদিকে তৃতীয় অভিযানে ১৩ এপ্রিল ভোর ৫টা ৩০ মিনিটে আশুলিয়া থানার কলতাসূতি নামাপাড়া এলাকা থেকে মোঃ আলমগীর মিয়া আলম (৪৭) কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে বশির আহম্মদের বিরুদ্ধে ১টি এবং আলমগীর মিয়া আলমের বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর