বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২১ সময় দেখুন

ঢাকা, ০৭ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন আদালতে দুই দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিরীন শারমিন চৌধুরীসহ অন্যান্য আসামিরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত ছিলেন এবং তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় মামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদের সময় আসামি কৌশলে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। তাকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হলে পলাতক আসামিদের অবস্থান নির্ণয়, গ্রেপ্তার এবং মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এছাড়া জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হতে পারেন এবং তদন্তে বিঘ্ন ঘটানোর আশঙ্কা রয়েছে।

তবে শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং একইসঙ্গে জামিন আবেদনও খারিজ করেন।

এর আগে সোমবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে ডিবি পুলিশ শিরীন শারমিন চৌধুরীকে আটক করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর