বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

আদালতে শিরীন শারমিনের রিমান্ড শুনানিতে এজলাসে হট্টগোল সৃষ্টি করলে বিচারক হঠাৎ সাংবাদিকদের এজলাস থেকে বের করে দেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩১ সময় দেখুন

ঢাকা, ০৭ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে চরম বিশৃঙ্খলা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর ২ দিনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা এজলাসে হট্টগোল সৃষ্টি করলে বিচারক হঠাৎ সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের এজলাস থেকে বের করে দেন।

শুনানিতে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বিকাল ৩টার পর শিরীন শারমিনকে এজলাসে আনা হলে মামলার তদন্ত কর্মকর্তা তার ২ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদেশ ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবীরা এজলাসে হট্টগোল শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো পরিস্থিতিতে বিচারক নির্লিপ্তভাবে বসে ছিলেন। একপর্যায়ে আইনজীবীদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে বিচারক সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের এজলাস থেকে বের করে দেন। মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ওমর ফারুক ফারুকী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

স্টার নিউজের স্টাফ রিপোর্টার তসলিম হোসেন রনি জানান, আদালতে চলমান বিশৃঙ্খলার মধ্যেও তারা দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ বিচারকের আচরণে সাংবাদিকরা চরমভাবে অবাক হন।

ঘটনাটি আদালতে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিচারিক পরিবেশে এমন পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর