বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন : তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩২ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ০৭ এপ্রিল ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট):  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

অ্যাডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠান করবে।

এনএসসির ক্রীড়া পরিচালক জানান, তিন মাস মেয়াদি এই অ্যাডহক কমিটি গঠনের পেছনে বিসিবির নির্বাচনে অনিয়মসংক্রান্ত তদন্ত কমিটির সুপারিশ রয়েছে। বিষয়টি বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে ইতোমধ্যে জানানো হয়েছে বলে জানান তিনি।

অ্যাডহক কমিটির কমিটির অন্য সদস্যরা হলেন— রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর