শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ইরানের জ্বালানি অবকাঠামোতে ট্রাম্পের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশের পরে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২১৪ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৩ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। এ ঘোষণার প্রেক্ষিতে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। আজ সোমবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

আল-জাজিরার তথ্যমতে, জিএমটি ১১ :০৮ নাগাদ ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলে প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১৩ ডলার বা প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ কমে সেশন লো ৮৫ দশমিক ২৮ ডলারে অবস্থান করছে।

এর আগে জাহাজে ইরানের হামলার কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলারের উপরে উঠে গিয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর