মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ১৭ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযানে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর একটি দল সোমবার (১৬ মার্চ ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলামসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে মোঃ মনির হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
গ্রেফতারকৃত মনির হোসেনের কাছ থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯৬ হাজার টাকা।
জানা গেছে, মনির হোসেনের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কদমতলি এলাকায় হলেও বর্তমানে তিনি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply