বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ শেষ হতে পারে-এমন ইঙ্গিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৬ সময় দেখুন

মোহাম্মাদ নাদের-যুক্তরাষ্ট্র প্রতিনিধি (ইউএসএ), ১০ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে পারে—এমন ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

আজ মঙ্গলবার সকালে এশীয় বাজারে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৫০ ডলারে নেমে আসে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। তবে এই দরপতনের পরও সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় তেলের বর্তমান দাম প্রায় ৩০ শতাংশ বেশি রয়েছে।

বিশ্লেষকদের মতে, সোমবার ট্রাম্পের দেওয়া এক বক্তব্যের পরই তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা শুরু হয়। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যাবে।

তেলের দাম কমার প্রভাব এশিয়ার শেয়ারবাজারেও পড়েছে। মঙ্গলবার লেনদেনের শুরুতেই জাপানের নিক্কেই–২২৫ সূচক প্রায় ২ দশমিক ৮ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৫ শতাংশের বেশি বেড়েছে।

বিশ্লেষকরা বলছেন, এশিয়ার অনেক দেশই উপসাগরীয় অঞ্চলের তেলের বড় আমদানিকারক। ফলে জ্বালানির উচ্চমূল্যের কারণে গত কয়েক দিন ধরে এ অঞ্চলের বাজারগুলো চাপের মুখে ছিল। তেলের দাম কমায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর