শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

বিয়ের প্রলোভনে ধর্ষণ : অন্তঃসত্ত্বা নারীর মামলায় আশুলিয়ায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪১ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৬ মার্চ ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু বক্কর ভূইয়া ওরফে বাবু ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের আড়ালে ভুক্তভোগী নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বাবু ভূইয়া। নিজেকে স্থানীয় ছাত্রদলের প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে তিনি ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন।
একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানার পর অভিযুক্ত বাবু ভূইয়া সম্পর্ক অস্বীকার করেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান। বিষয়টি ধামাচাপা দিতে ভয়ভীতি দেখানো ও টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী নারীর পরিবার জানায়, চার মাসের অন্তঃসত্ত্বা ওই নারী বর্তমানে সামাজিক ও মানসিক চাপে ভেঙে পড়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, গত ৫ মার্চ আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবু ভূইয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর