শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ সময় দেখুন

নারায়ণগঞ্জ, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬৫ হাজার ১৩২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলের ভিত্তিতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী, এ আসনের নির্বাচনী লড়াইয়ে উল্লেখযোগ্য ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯০ হাজার ২৮৯ ভোট।

এদিকে গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন ট্রাক মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়ে পেয়েছেন ২০৮ ভোট। এছাড়া হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭ হাজার ১৩৭ ভোট। অন্যান্য প্রার্থীরাও স্বতন্ত্র ও দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেন।

ভোট গণনা শেষে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪৮৮২৯, মোট কেন্দ্র- ১২৯, মোট ভোট সংগ্রহ-২৫৩৯৭১, ধানের শীষের প্রাপ্ত ভোট ১৫৫৪২১, দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৯০২৮৯ ভোট।

এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন অপেক্ষা ফল প্রকাশের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর