সিলেট-৫ আসনে ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান বেসরকারিভাবে নির্বাচিত
রিপোর্টার নাম
আপডেটের সময় :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
১৪৭
সময় দেখুন
সিলেট-৫ আসনে ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান বেসরকারিভাবে নির্বাচিত
সিলেট, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১৫৮ সেন্টারে ৬ হাজার ১৭৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ১১ দল মনোনীত, খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মুফতি আবুল হাসান দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৮২১ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৬৪৪ ভোট। এতে ৬ হাজার ১৭৭ ভোট বেশি পেয়ে মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন। এ আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপির বহিষ্কৃত প্রার্থী মামুনুর রশিদ (চাকসু...
সিলেট, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১৫৮ সেন্টারে ৬ হাজার ১৭৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ১১ দল মনোনীত, খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মুফতি আবুল হাসান দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৮২১ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৬৪৪ ভোট। এতে ৬ হাজার ১৭৭ ভোট বেশি পেয়ে মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন।
এ আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন বিএনপির বহিষ্কৃত প্রার্থী মামুনুর রশিদ (চাকসু মামুন)। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৩৬৯ ভোট।
Leave a Reply