শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ : জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত তারেক রহমানের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ সময় দেখুন

ঢাকা, ১২ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী, পান্থপথ, ভাষাটেক, মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডির ২৭ নং সড়ক, সোহানবাগ, বনানীর বিদ্যা নিকেতন সড়ক হয়ে দুপুর ১টা ২০ মিনিটে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশের পাশাপাশি নিজের দলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে যে ভোটার উপস্থিতি আমি যতটুকু ঢাকা শহরে দেখেছি আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ অত্যন্ত উৎসাহ ভরে তার ভোট প্রয়োগ করতে যাচ্ছে।

আমি বিশ্বাস করি, গত দুইদিনে যেভাবে দেখেছি মানুষজন লঞ্চ, স্টিমারে, ট্রেনে, বাসে করে বিভিন্ন উৎসাহ নিয়ে দেশে ফিরে গিয়েছে, যার যার এলাকায় ফিরে গিয়েছে, ভোট দেয়ার জন্য আমরা প্রত্যাশা করি যে, ইনশাআল্লাহ আজকে সেই প্রত্যাশা নিশ্চয়ই থাকবে।

আর বিএনপির বিজয়ের ব্যাপারে দলটির চেয়ারম্যান বলেন, জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ, আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে।

কত আসন প্রত্যাশা করছেন?

তারেক রহমানের জবাব ছিলো, আমরা অন্তত এতটুকু অবশ্যই প্রত্যাশা করছি, যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব।

‘আন্দোলনরত দলগুলো নিয়ে হবে সরকার’

তারেক রহমান বলেন, আমরা বলেছি যে আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা চাই আমরা কম-বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে।

‘সারা দেশে এখনো অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটছে’

তারেক রহমান বলেন, সারাদেশের খবর আমি এখনো পাইনি মাত্র অফিসে আসলাম। ভোটের পাঁচ ঘন্টা অতিবাহিত হয়েছে। কিন্তু আমি তো ঘুরছিলাম এতক্ষন বিভিন্ন জায়গায় আমি গিয়েছিলাম। কাজেই আমি খবর নিতে পারিনি।

এরই ভিতরে আমি মোবাইলের মাধ্যমে আপনাদের বিভিন্ন খবরগুলো আমি দেখছিলাম আপনাদের খবরই দেখে দেখলাম আমি যে, বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, কোন একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারাংবার ঘটিয়ে যাচ্ছে। কাজেই আমরা চাই না, যে এসব ঘটনা ঘটুক।

তিনি বলেন, আমরা মনে করি যে মানুষ যদি বেরিয়ে আসে, সাধারণ মানুষ এই দেশের মালিক তারা যদি বেরিয়ে আসে, তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে ভোটের সংখ্যা যত বেশি বাড়বে আমরা বিশ্বাস করি যে সকল দলের ষড়যন্ত্রকে প্রতিহত করা যাবে।

যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরুপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার চেষ্টা করেন। কাজেই তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরুপ ধারণা হবে।

‘ফল গণনা দেরির কারণ নাই’

তারেক রহমান বলেন, ফল গণনা কেনো দেরি হবে? দেরি হবার কোন কারণ নাই।

আমরা সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তাদের যে ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে। আমরা আশা করব যে, নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার প্রদান ভোট প্রদানের যে ফল সেটা মানুষ পায়।

ফল গণনা নিয়ে আপনাদের কোনো টাইম ফ্রেম আছে কিনা ?

জবাবে তিনি বলেন, দেখুন আমরা ‘৯১ সালে দেখেছি নির্বাচন, আমরা ’৯৬ সালে দেখেছি, ২০০১ সালে আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি। স্বাভাবিক একটি তো সাধারণ টাইম ফ্রেম আছেই।

আমরা প্রত্যাশা করব যে সেই টাইম ফ্রেমের মধ্যেই জনগণ রেজাল্ট জানতে পারবে।

ভোটের ফলাফল আপনারা মেনে নেবেন কিনা কিংবা যারা হেরে যাবে তাদেরকে ফল মেনে নেয়ার জন্য আহ্বান জানাবেন কিনা প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, নির্বাচন যদি সুষ্ঠ নির্বাচন হয় নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয় তাহলে অবশ্যই কেনো মেনে নেব না সব দলই আমরা মেনে নেব।

কিন্তু অবশ্যই একটি শর্ত আছে যে, নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি.. যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে সে এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না। কেউই মেনে নিবে না।

‘আজ একটি স্মরণীয় দিন’

তারেক রহমান বলেন, এই দিন শুধু আমাদের আন্দোলনের সফলতা না, ১৭ বছর ধরে বাংলাদেশের কোটি কোটি মানুষ কোটি কোটি ভোটারই ভোট প্রদান থেকে বঞ্চিত ছিল আমি মনে করি যে এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় ১৩ কোটি ভোটারের জন্য স্মরণীয় দিন।

আসুন আমরা চেষ্টা করি জনগণ যদি শান্তিপূর্ণভাবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারে গণতন্ত্রের সূচনা তো অবশ্যই শুরু হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর