সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

আমিনবাজারে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ কারবারি আটক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৩ সময় দেখুন

মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৮ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার আমিনবাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

হেমায়েতপুর আর্মি ক্যাম্পের (৮ বীর) একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জহুরুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করে। আটক জহুরুল হোসেনের পিতার নাম চান মিয়া। তিনি আমিনবাজার এলাকার বাসিন্দা।

অভিযানকালে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, ২ লাখ ৫৭ হাজার ৬২২ টাকা নগদ অর্থ এবং অপরাধসংক্রান্ত তথ্য সংবলিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত নগদ অর্থ মাদক বিক্রির মাধ্যমে অর্জিত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনীর এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর