মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৩ সময় দেখুন

মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ০৮ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফরিদপুর জেলার নগরকান্দায় আজ রোজ রবিবার ০৮/০২/২০২৬ ইং তারিখে নগরকান্দা এম এন একাডেমী মাঠ প্রাঙ্গনে বিএনপি কর্তৃক এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন : নগরকান্দা উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি জনাব হাবিবুর রহমান বাবুল তালুকদার ,
পরিচালনা করেন : ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তৈবুর রহমান মাসুদ ।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন : কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শামা ওবায়েদ। আরো বক্তব্য রাখেন : ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মোদাররেস আলী ইছা,ফরিদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জনাব জুলফিকার আলী জুয়েল , ফরিদপুর জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মো:টুলু, , নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইফুর রহমান মুকুল , নগরকান্দা উপজেলা বিএনপি সহ সভাপতি জনাব আলিমুজ্জামান সেলু , নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব মাহাবুব আলী মিয়া,নগরকান্দা পৌর বিএনপির সভাপতি জনাব আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শওকত আলী শরীফ , হেলাল উদ্দিন হেলাল , বাবু , তারা মোল্লা, প্রমুখ ।

প্রধান অতিথি বলেন, আমি যদি জনগণের ভোটে সংসদ সদস্য হতে পারি তাহলে স্কুল, কলেজ, শিল্প কল কারখানা প্রতিষ্ঠা করবো,এবং সন্ত্রাস মুক্ত , চাঁদাবাজি মুক্ত , দখলবাজি মুক্ত , টেন্ডার বাজি মুক্ত একটি আদর্শ সমাজ গড়ে তুলবো এবং আমার বাবার অসমাপ্তি কাজগুলো সম্পূর্ণ করব ইনশাল্লাহ ।

উক্ত সভায় সভাপতি স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর