বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

সুনামগঞ্জের শাল্লায় শিশির মনিরের শেষ জনসভা : জনসমুদ্রে রূপ নিল শাহীদ আলী স্কুল মাঠ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ সময় দেখুন

হাবিবুর রহমান হাবিব, শাল্লা উপজেলা (সুনামগঞ্জ), ০৮ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের সমর্থনে শাল্লায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলার ঐতিহ্যবাহী শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশস্থল বিশাল এক জনসমুদ্রে পরিণত হয়।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শিশির মনির একটি মানবিক ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, “আমরা রাজনীতিতে প্রতিহিংসার পরিবর্তে এমন এক মডেল তৈরি করতে চাই যেখানে মানুষ মানুষকে সম্মান করবে এবং একে অপরের বিপদে সাহসের সঙ্গে এগিয়ে আসবে। দিরাই-শাল্লার মানুষের ভাগ্যোন্নয়ন ও দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে আমি কাজ করতে চাই।”

​তিনি আরও বলেন, “অত্র অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতির যে দীর্ঘ ঐতিহ্য রয়েছে, তা আমাদের ধরে রাখতে হবে। বিভাজন নয়, ঐক্যই হোক আমাদের শক্তি।” বক্তব্য শেষে তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে ‘দাড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

​উপজেলা জামায়াতের সভাপতি হাফেজ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা শিশির মনিরকে একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে এলাকার উন্নয়নে তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর