আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জে জমে উঠেছে নির্বাচনী খেলা। এই আসনে হেভিওয়েট তিনটি দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবু জাহিদ (নিউ) ঘোড়া প্রতীকে নির্বাচনের মাঠ সরগরম করে তুলেছে। দিন যত ঘনিয়ে আসছে ঘোড়ার দাপট ততই বেড়ে চলেছে। আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আবু জাহিদ (নিউ) এলাকায় বেকারমুক্ত স্বাবলম্বী পরিবার গড়তে সমাজ বদলে দেবার অঙ্গীকারে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।
পীরগঞ্জের এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী রংপুর জেলা বিএনপির আহবায়ক জনাব সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে বেশ ভাল অবস্থানে আছেন। জাতীয় পার্টির দূর্গ খ্যাত লাঙল প্রতীক নিয়ে লড়ছেন জনাব নূরে আলম মিয়া(যাদু)। জামায়াতে ইসলামীর নতুন মুখ বাংলাদেশ মজলিসুল মোফাসসিরিনের কেন্দ্রিয় সেক্রেটারী জেনারেল সহকারি অধ্যাপক মাওঃ নুরুল আমিন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। এ আসনে প্রার্থী সংখ্যা আটজন হলেও ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী মাওলানা সুলতান মাহমুদের কিছুটা প্রচারণা ছাড়া বাকী প্রার্থীদের মাঠে তেমন একটা উপস্থিতি নেই বললেই চলে।
আগামী ১২ ফেব্রুয়ারীতে বিজয়ের শেষ হাসি কে হাসবে সেটাই এখন দেখার বিষয়। নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামীলীগের দীর্ঘ শাষনামলে একচ্ছত্র আধিপত্যে এবারে কে দখল করবে পীরগঞ্জের মসনদ ? বিএনপি’র সাইফুল ইসলাম নাকি জাতীয় পার্টির নূরে আলম যাদু নাকি নতুন মুখ জামায়াতের নুরুল আমিন? নাকি নতুন আকর্ষণ স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ?
Leave a Reply