শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ০৬ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার ধামরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড দক্ষিণ পাড়া এলাকায় বিএনপির সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনের ধানের শীষের পক্ষে উঠান বৈঠক সম্পন্ন হয়।
লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুজ্জামান স্বপন, সঞ্চালনায় ছিলেন জাবেদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে আশিকুজ্জামান স্বপন বলেন আপনারা সবাই একত্রিত হয়ে ১২ তারিখ সারাদিন ধানের শীষের পক্ষে সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের নেতা আলহাজ্ব তমিজ উদ্দিনকে জয়যুক্ত করবেন।
ইন শা আল্লাহ আমরা ধামরাই এর দায়িত্ব গ্রহন করে ধামরাই এর উন্নয়নে সবাইকে একসাথে করে কাজ করবো। ধামরাই এর তরুন শিক্ষিত সমাজকে নিয়ে চাকরীর ব্যাবস্থা নিশ্চিত করার চেষ্টা করবো, মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করছি।
আরও উপস্থিত ছিলেন ধামরাই পৌর বিএনপির সহ সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক মারুফ সিকদার, ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, শিপন খন্দকার প্রমুখ।
Leave a Reply