সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে বিএনপি নেতার মায়ের জানাজায় অংশ নিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দুমকি উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক জাহিদ হাওলাদারের মায়ের জানাজা নামাজে অংশগ্রহণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের বরিশাল বিভাগীয় নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ মাগরিব বাদ তিনি দুমকিতে এসে জাহিদ হাওলাদারের মায়ের জানাজা নামাজে উপস্থিত হন। এ সময় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বুধবার ভোর রাতে দুমকি উপজেলার গ্রামীন ব্যাংক সড়কের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন মরহুম আব্দুল হক হাওলাদারের স্ত্রী মোসা হাসিনা বেগম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫ বছর। তিনি বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানাজা নামাজে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুমকি উপজেলায় ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মতিউর রহমান দিপু, জসিম উদ্দিন হাওলাদারসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় নেতৃবৃন্দ মরহুমা মোসা হাসিনা বেগমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর