সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ সময় দেখুন

ঢাকা, ২১ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

 

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ২৯৮টি আসনে (পাবনা-১ ও পাবনা-২ আসন বাদে) এই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

ইসির তথ্যমতে, ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ৮৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে ৬৩৯ জন প্রার্থী আপিল করলে ৪৩১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।

 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আজ বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে।

 

ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত, ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর