রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন মিজানুর রহমান আজহারী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৮ সময় দেখুন

ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পূর্ণ ধর্মীয় মর্যাদায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৩টার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

 

জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধানগণ, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জানাজায় অংশ নেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীও। জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিতে দেখা যায় তাকে।

 

এর আগে দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা ও জনসমাগমের কারণে সময় পরিবর্তন করা হয়। জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও আশপাশের এলাকায় বিপুল মানুষের সমাগম ঘটে। বহু মানুষ যেখানেই অবস্থান করছিলেন, সেখান থেকেই জানাজায় অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর