শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

তারেক রহমান ও মির্জা ফখরুলের মাঝখানে দাঁড়িয়ে জানাজা আদায় নাহিদ ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৫০৮ সময় দেখুন

ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পূর্ণ ধর্মীয় মর্যাদায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ জানাজা নামাজ আদায় করা হয়। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

 

জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধানগণ, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জানাজায় অংশ নেন।

 

জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাঝখানে দাঁড়িয়ে জানাজা আদায় করতে দেখা যায়, যা উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।

 

এর আগে মঙ্গলবার বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ শোকবার্তায় নাহিদ ইসলাম তার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন। তিনি লেখেন, দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সাহসী নেতৃত্ব এ দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ের পথে দিকনির্দেশনা দিয়েছে।

 

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং নানা চড়াই-উৎরাই পেরিয়েছেন, কিন্তু জনগণের অধিকার ও রাজনৈতিক আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।

 

এনসিপির আহ্বায়ক বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান ও স্মৃতি ইতিহাসে সংরক্ষিত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর