শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান : তিন বাহিনীর প্রধানের সশস্ত্র সালাম

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮২ সময় দেখুন

ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাষ্ট্রীয় মর্যাদায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। দাফন শেষে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা মরহুমার প্রতি সশস্ত্র সালাম জানিয়েছেন।

 

এর আগে দাফনের সময় বিএনপির চেয়ারপারসনের কবরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানসহ তিন বাহিনীর প্রধান ও অন্যান্য সবাই মাটি দিয়ে খালেদা জিয়াকে সন্মান জানান। অন্যদিকে পরিবারের নারীর সদস্যরা হাত দিয়ে তার মরদেহ ছুঁয়ে দেন।

 

এদিন বিকাল ৩টার পর মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে বিপুল-সংখ্যক মানুষের উপস্থিতিতে সেখানে জনস্রোতের সৃষ্টি হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক বেগম খালেদা জিয়ার জানাজা পড়ান।

 

জানাজায় অংশ নেন- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তবর্তী সরকারের বেশ ক‘জন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ আরও অনেকে।

 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার আগে উপস্থিত মুসল্লিসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

জানাজার আগে তারেক রহমান বলেন, তার মা মরহুমা বেগম খালেদা জিয়া কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানান। তিনি বলেন, সে ক্ষেত্রে তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন। একই সঙ্গে খালেদা জিয়ার জীবনে কখনো কোনো আচরণে কেউ আঘাত পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তারেক রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর