মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

এনসিপি ও এলডিপি জামায়াতের নেতৃত্বাধীন আট দলীয় জোটে যোগ দিল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৮ সময় দেখুন

ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আট দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে– কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, দলগুলো হলো এলডিপি ও এনসিপি।

 

সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে। দলগুলো হলো এলডিপি ও এনসিপি।

 

সংবাদ সম্মেলনে এনসিপির কাউকে দেখা যায়নি। এ বিষয়ে জামায়াত আমির জানিয়েছেন, এনসিপি নিজেরাই সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবে।

 

এনসিপির পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকলেও সংবাদসম্মেলনে ছিলেন কর্নেল অলী আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিশের আহমদ আব্দুল বাছেত, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ ৮ দলের শীর্ষ নেতারা।

 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর